প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
বিয়ের ১৯ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে পালালেন বিএনপি নেতার স্ত্রী

বিয়ের ১৯ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে পালালেন বিএনপি নেতার স্ত্রী
জামালপুরের মেলান্দহে বিয়ের ১৯ দিনের মাথায় বিএনপি নেতা সুজন মণ্ডলের স্ত্রী সুমি আক্তারকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এমদাদুল হক অরচন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় অরচনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহার অনুযায়ী, সুমি ও অরচন সম্পর্কে পাতানো মামা-ভাগ্নি।
শুক্রবার (২৩ অক্টোবর) মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সুজন মণ্ডলের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় সুমিকে প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সুজনের অভিযোগ, বিয়ের পর থেকেই অরচন তার স্ত্রীকে বিভিন্নভাবে প্ররোচিত করে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যায় সুজন বাড়িতে না থাকার সুযোগে অরচন তাদের বাড়িতে যান। এ সময় সুমি তার মাকে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সুজনের মা বাধা দিলেও তা উপেক্ষা করে অরচনের সঙ্গে চলে যান তিনি। এ সময় সুমি স্বর্ণালংকারও নিয়ে যান বলে অভিযোগ করেছেন সুজন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি