ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
Deleted
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোগী বাড়ে, ভোগান্তিও বাড়ে পঙ্গু হাসপাতালে

সকাল ১০টা। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ক্যাম্পাসে গিজ গিজ করছে রোগী। করিডোরে, পথের ধারে, ফ্লোরে বসে আছেন রোগী ও তাদের স্বজনরা। টিকিট কাউন্টার ও বহির্বিভাগে চিকিৎসক রুমের সামনে রোগীর দীর্ঘ লাইন। সময় মতো সব চিকিৎসক না আসায় রোগী দেখায় ধীরগতি। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের।

সময়মতো চিকিৎসক না আসা, এক্স-রে করতে গিয়ে দীর্ঘ সিরিয়াল, অপারেশন করার পরও ইনফেকশন হচ্ছে- এমন অভিযোগ রয়েছে রোগীদের। প্রতিদিনই এমন চিত্র নিটোরে (পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত), বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ ভোগান্তি যেন আরও বাড়ে। তবে দালালকে টাকা দিলে সবই সহজে হয়ে যায়, এমন অভিযোগও রয়েছে।

কেরানীগঞ্জের হযরতপুর থেকে আসছেন সবুজা (৬০)। সকালে এসে হাসপাতালের সামনে করিডোরেই বসে ছিলেন। দীর্ঘ লাইন ধরে টিকিট কাটছেন। চিকিৎসক দেখানোর ওখানেও লাইন। দাঁড়িয়ে থাকতে পারছেন না বলে ছেলেকে লাইনে দাঁড় করিয়ে বাইরে বসেছেন এই বৃদ্ধা।

বুধবার (১৯ নভেম্বর) জাগো নিউজকে সবুজা বলেন, কোমর ব্যথা নিয়ে আসছি। আগেও ডাক্তার দেখিয়েছি। রিপোর্ট আছে, কোমর ব্যথা ভালো হয় না। তাই এখানে আসছি। এখানে অনেক লম্বা সিরিয়াল। রুমে ডাক্তার নেই (এখনো আসেননি)।

রুহুল আমিনকে (২২) নিয়ে যশোর থেকে এসেছেন তার মা। জাগো নিউজকে তিনি বলেন, ওর বাবা মারা যাওয়ার পর অল্প বয়সে সংসারের হাল ধরেছে। অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়ে গেছে, এখন কে দেখবে সংসার?

রুহুলের মা আরও বলেন, রুহুল ট্রাক চালাতো। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গেছে। অক্টোবরের ৯ তারিখে অপারেশন করা হয়। সবমিলিয়ে ৫ বার অপারেশন করেছে। সবশেষ চামড়া লাগিয়ে ছুটি দিয়ে (রিলিজ) দিয়েছে। তবে ভুল করেছি বাসায় নিয়ে গিয়ে। এখন পুঁজ বের হচ্ছে, ইনফেকশন হয়ে গেছে। আজ ফজরের সময়ে হাসপাতালে এসে বসে আছি। এখনো (বেলা ১১টায়) ডাক্তার দেখাতে পারি নাই।

ভোলা থেকে ছেলে ও ছেলের বউকে মোসা. রুমাকে (৩৫) নিয়ে নিটোরে এসেছেন ফাতেমা বেগম। ছেলে তার বউকে নিয়ে ডাক্তারের রুমের সামনে অপেক্ষা করছেন। দুই নাতিকে নিয়ে ফ্লোরে কাঁথা বিছিয়ে বসে আছেন ফাতেমা বেগম। এক নাতি ঘুমিয়ে গেছে, আরেকজন তার কোলে। সেসময় জাগো নিউজের এই প্রতিবেদককে ফাতেমা বেগম বলেন, ছেলের বউয়ের পা ভেঙেছে। প্লাস্টার করে দিয়েছিল, ১৪ দিন পর আসতে বলেছে। এ জন্য এখন আবার আসছি। এখন আবার প্লাস্টার করা লাগবে নাকি।

রুহুল আমিন, সবুজা বা রুমা শুধু নয়- এই ভোগান্তির চিত্র নিটোরে আসা বেশিরভাগ রোগীর। সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে বহির্বিভাগে পাওয়া যায়নি দায়িত্বে থাকা অনেক চিকিৎসককে। অনেকে এসেছেন বেলা ১২টার পর। ফলে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়তে হয়েছে রোগীদের।

টিকিট কাউন্টার থেকে জানা গেছে, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এক হাজার ২২১ জন রোগী বহির্বিভাগের টিকিট কেটেছেন। দায়িত্বরত কর্মকর্তা লিয়াকত হোসেন জাগো নিউজকে জানান, শীতকাল হওয়ায় এই সংখ্যা তুলনামূলক কম। অন্য সময়ে এক হাজার ৮০০ থেকে ২ হাজার রোগী হয়। মঙ্গলবার শিশু ও হ্যান্ড সার্জারির ফলে কিছু রোগী বাড়ে। আজ তো তেমন চাপ নেই।

চাপ নেই, তাতেই রোগীদের এত ভোাগান্তি, চাপ হলে কী হয়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পরিচালক বলতে পারবেন। আমার বলার এখতিয়ার নেই।

অপারেশনের পর রোগীদের ইনফেকশনের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, এবারে আমাদের ওটির সরঞ্জাম নিম্নমানের পড়েছে। এর ফলে অনেক রোগীর ইনফেকশন হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক আবুল কেনান জাগো নিউজকে বলেন, আমি তো ছুটিতে। আগামীকাল এসে দেখবো, কী কারণে সমস্যাগুলো হচ্ছে। আগামীকাল আসেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

1

বিমা আইন সংশোধনের আগে আইডিআরএ'র সংস্কার প্রয়োজন

2

আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে?

3

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

4

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা বিষয়ক কর্মশাল

5

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

6

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

7

রঙিন কাগজে মোড়ানো অসুস্থ গনতন্ত্রের গল্প!

8

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

শেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

19

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

20