ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ০৬টি মোটরসাইকেল চোর চক্রের ৪সদস্যকে গ্রেফতার

কোতোয়ালী থানা পুলিশের  অভিযানে চোরাইকৃত ০৬টি মোটরসাইকেল চোর চক্রের ৪সদস্যকে গ্রেফতার

সিএমপি’র পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ  জনাব মোঃ জাহেদুল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) নাঈমুর রহমানসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ১২/১০/২০২৬ তারিখ ০৪.৪০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন সিআরবি কাঠের বাংলোর সিঁড়ির গোড়ায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ১। আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার (২৭), পিতা- মৃত সামশু প্রকাশ রশিদ, মাতা- মৃত হোসনে আরা প্রকাশ রোকেয়া, সাং- পূর্ব ইছাখালী, উসমান আলী শেখের বাড়ি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, বর্তমানে নিউ মনসুরাবাদ, রিলবীট, আরজুর ভাড়া ঘর, থানা- আকবরশাহ, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- ২, উত্তর মোহুরী পাড়া, জামালের ভাড়াটিয়া, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ০১টি বাইসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার জানায়, সে অপর আসামিদের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে চট্টগ্রাম জেলার মীরসরাই ও জোরারগঞ্জ এবং নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় চোরাই মোটরসাইকেল মজুত করে আসছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে কোতোয়ালী থানা পুলিশের আভিযানিক টিম একই তারিখ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন ১০নং মিঠানালা ইউনিয়নের ইছহাক ড্রাইভার হাট কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীত পাশে একটি ফার্নিচারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত ১নং আসামির দেখানো ও শনাক্তমতে চোর চক্রের সদস্য ২। মাইনুদ্দিন মুরাদ (২৭), পিতা- মফিজুর রহমান, মাতা- মনোয়ারা বেগম, সাং- রহমতাবাদ, আঞ্জু ওয়াসিল হাজী বাড়ি, ০৪নং ওয়ার্ড, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ০১টি পুরাতন Honda Livo ১১০ সিসি মোটরসাইকেল ও ০১টি Vivo T4x 5G মডেলের স্মার্টফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ১ ও ২নং আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ সকাল অনুমান ০৭.২০ ঘটিকার সময় মীরসরাই থানাধীন মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ সাকিনে সুলতান পাঠানবাড়ির সামনে মোঃ পারভেজ অভির পরিত্যক্ত গৃহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের দেখানো ও শনাক্তমতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০১টি পুরাতন Ignitor 125 CC মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ সকাল অনুমান ০৮.৫০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন ৬নং ইউপি, ইছাখালিস্থ হাজী আব্দুল খালেকের বাড়িতে অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ৩। শাহাদাত হোসেন (৩০), পিতা- মোঃ সিদ্দিকুর রহমান, সাং- বলিপাড়া, ০৭নং ওয়ার্ড, ০১নং রামগড় ইউপি, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়িকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ০১টি পুরাতন HERO Splendor মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ১, ২ ও ৩নং আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ইং ১২/১০/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.১০ ঘটিকার সময় সুধারাম থানাধীন ৮নং এওয়াজ বালিয়া ইউনিয়নের মালেকা সমাজের নুরুল আমিনের দোকানের সামনে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামিদের দেখানো ও শনাক্তমতে চোর চক্রের অপর সদস্য ৪। আবু হুরায়রা (৩০), পিতা- মোঃ হাবিবুল্লাহ, মাতা- মাকসুদা বেগম, স্ত্রী- সুমাইয়া বেগম, সাং- বাটিটেক, হাবিবুল্লাহ বাড়ি, থানা- সুধারাম, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেখানো ও শনাক্তমতে উক্ত স্থান থেকে ০১টি পুরাতন Glamour 125 CC মোটরসাইকেল, ০১টি পুরাতন Honda Dream Neo মোটরসাইকেল এবং ০১টি পুরাতন Vivo Y19s Pro মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ১ থেকে ৪নং আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ২নং দাতপুর ইউনিয়নের হাকিমপুর কালামিয়া ব্যাপারী বাড়িতে আরও একটি চোরাই মোটরসাইকেল থাকার তথ্য পাওয়া যায়। তৎপ্রেক্ষিতে কোতোয়ালী থানা পুলিশের আভিযানিক টিম ইং ১৩/১০/২০২৬ তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামিদের দেখানো ও শনাক্তমতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০১টি পুরাতন Yamaha Saluto মোটরসাইকেল উদ্ধার করেন। 

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম ও আশপাশের জেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরির সঙ্গে জড়িত। অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে নিজ নিজ হেফাজতে রাখত। জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো চোরাই বলে জ্ঞাতসারে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করে। তবে মোটরসাইকেলগুলো কোথা থেকে চুরি করে আনা হয়েছে, সে বিষয়ে তারা কৌশলে তথ্য গোপন করে। পরবর্তীতে কোতোয়ালী থানা পুলিশের আভিযানিক টিম আসামি ও উদ্ধারকৃত আলামতসহ থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করলে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং- ৪২, তারিখ- ১৪/১০/২০২৬ ইং, ধারা- ৪১১ পেনাল কোড রুজু হয়।  

 উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি ১। আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার (২৭)-এর বিরুদ্ধে চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ০৪টি মামলা এবং ৩। শাহাদাত হোসেন (৩০)-এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনসহ অন্যান্য আইনে ০২টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়

1

বিমা আইন সংশোধনের আগে আইডিআরএ'র সংস্কার প্রয়োজন

2

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

3

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

8

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

শতবর্ষী বেহাল এই কলেজে পাঠদান!

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

13

Finance Talk Episode 01

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন প্রত্যাশা করেন ইঞ্জিনিয়ার আব্দুল হ

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল

20