ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

একটি ছিনতাইয়ের তদন্তে বেরিয়ে এলো বড় সংগ্রহ, বাসা থেকে মিলল ব্যাগ-ফোন-অলংকার”

“একটি ছিনতাইয়ের তদন্তে বেরিয়ে এলো বড় সংগ্রহ, বাসা থেকে মিলল ব্যাগ-ফোন-অলংকার”



চট্টগ্রাম নগরের পাঁচলাইশে এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, নারীদের ভ্যানিটি ব্যাগ, হ্যান্ডব্যাগ, অলংকার ও একটি মোটরসাইকেলসহ ৩২ ধরনের আলামত। তবে পুলিশের অভিযানের সময় ঘটনায় তদন্তে পাওয়া সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১টার দিকে নগরের কোতোয়ালী থানার লাভ লেইন এলাকার শ্রীশ্রী দয়াময়ী কালীমন্দির সড়কে লুৎফুর সাহেবের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

পাঁচলাইশ মডেল থানা-পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওআর নিজাম রোডের উৎসব সুপার মার্কেটের বিপরীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোহাম্মদ ইয়াছিন (৪৯) তাঁর স্ত্রী হালিমা আক্তারকে (৪০) চিকিৎসকের কাছে নেওয়ার জন্য রিকশায় করে জিইসি মোড় থেকে পার্কভিউ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে একটি কালো মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁদের রিকশার পেছন দিক থেকে এসে ভয়ভীতি দেখিয়ে হালিমা আক্তারের হাতে থাকা বাদামি রঙের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।

ছিনতাই হওয়া ব্যাগে দুটি আইফোন, নগদ চার হাজার টাকা ও অন্যান্য সামগ্রী ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্সের মূল্য দেড় লাখ টাকা এবং অপর একটি আইফোনের মূল্য ৩০ হাজার টাকা বলে এজাহারে দাবি করা হয়। ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পাঁচলাইশ থানা মোড়ের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ইয়াছিনের অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানায় ২২ অক্টোবর দণ্ডবিধির ৩৯২ ধারায় ছিনতাইয়ের মামলা করা হয়।

পুলিশ জানায়, মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় মো. এরশাদ (৪০) নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল কোতোয়ালী থানার লাভ লেইন এলাকার ওই বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন এরশাদ পালিয়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

অভিযানকালে বাসাটিতে তল্লাশি চালিয়ে ১০টির বেশি মোবাইল ফোন, একটি অচল এইচপি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন রঙের ও ব্র্যান্ডের নারীদের ভ্যানিটি ব্যাগ ও হ্যান্ডব্যাগ, একটি মোটরসাইকেল, অলংকার, ৩৫ হাজার টাকা, ১৬টি পুরোনো পেনড্রাইভ, চাবির গোছা ও একটি হেলমেটসহ ৩২ ধরনের আলামত জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, জব্দ করা মালামালের মধ্যে একটি অপো রেনো ১৩এফ মোবাইল ফোন ও একটি বাদামি রঙের নারীদের ব্যাগ এই মামলায় ছিনতাই হওয়া মালামাল হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকি মালামালগুলোও বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে ছিনিয়ে এনে ওই বাসায় রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন এরশাদ পেশাদার ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় সম্পত্তিসংক্রান্ত অপরাধের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধার হওয়া অন্যান্য মালামালের প্রকৃত মালিক শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন প্রত্যাশা করেন ইঞ্জিনিয়ার আব্দুল হ

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

3

শেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

6

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা বিষয়ক কর্মশাল

7

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো মুকেশ আম্বানির রিল্যায়েন্স

8

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল

9

Finance Talk Episode 01

10

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

13

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

14

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

15

শতবর্ষী বেহাল এই কলেজে পাঠদান!

16

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

17

বদলে যাওয়া ক্যাম্পাস

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওইপি’র

20