বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
বিশ্ববাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। রাশিয়ার ওপর আরোপের পরিকল্পনা করা বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই এশিয়ার বাজারে সোমবার (১৯ অক্টোবর) সকালে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৯২ ডলারে নেমে আসে।
এর আগে শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। এর মাধ্যমে রাশিয়াসংশ্লিষ্ট বেশ কিছু পরিকল্পিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক দিন আগেই বাতিল করা হয়। এসব নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার পণ্যের ওপর শুল্ক আরোপ এবং দেশটির তেল ও গ্যাস কেনার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ও ছিলো।