ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
Deleted
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমিকম্পের সময় কুমিল্লা ইপিজেডের অর্ধশতাধিক নারী শ্রমিক অজ্ঞান

ভূমিকম্পের সময় কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড)  তাড়াহুড়ো করে বের হওয়ার সময় অর্ধশতাধিক নারী শ্রমিক অচেতন হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে নামার সময় তারা অচেতন হয়ে পড়েন। এ সময় ৫ নারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা ইপিজেডের ভবনগুলোতে ভূমিকম্প অনুভূত হতেই নারী কর্মীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। অনেকেই দৌড়ে বের হতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পান। কেউ কেউ ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ইপিজেডের বেপজা হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ভূমিকম্প শুরু হতেই দুটি কোম্পানির নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ির মধ্যে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। তবে গুরুতর কেউ আহত হননি। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, হাসপাতালে অন্তত ৩০ নারী কর্মীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাদের বেশির ভাগই আতঙ্ক ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

এদিকে ভূমিকম্পে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একই উপজেলার আরও একটি ভবনে ফাটল দেখা গেছে। ভূমিকম্পের পর পুরো কুমিল্লা নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

2

রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়

3

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন প্রত্যাশা করেন ইঞ্জিনিয়ার আব্দুল হ

4

আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে?

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

জিয়া বিএনপির নেতৃত্বে তারেক

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা বিষয়ক কর্মশাল

9

ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে কাজ করার আহ্বান যুক্তর

10

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠ

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির

13

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো মুকেশ আম্বানির রিল্যায়েন্স

14

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

আবারও ফিরে আসুক নিরপেক্ষ নির্বাচন

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

বিমা আইন সংশোধনের আগে আইডিআরএ'র সংস্কার প্রয়োজন

20